
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে অস্বাস্থকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকার দায়ে দুইটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। এসময় এই দুইটিসহ চারটি ক্লিনিককে ৯৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও রানুয়ারা খাতুন বলেন, ‘লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের শামসুল হক ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা ও সোনার বাংলা ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে দুটি ক্লিনিকই সিলগালা করা হয়েছে। এ ছাড়াও ফাতেমা ক্লিনিক ও রোকেয়া আইকেয়ার সেন্টারকে ১৫ হাজার টাকা করে জরিমানা করে বৈধ কাগজপত্র করার জন্য সাত দিনের সময় দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/ ২৪ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




