
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের আয়োজনে টাঙ্গাইলে শীতকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মার্চ) দুপুর ১২ টায় ঢাকা থেকে আগত বিমান বাহিনীর কমব্যাট সার্জ এন্ড রেসকো মিশন পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির তত্ত্বাবধানে টাঙ্গাইল শহরের ভাল্লুককান্দি এয়ার ফিল্ডে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় বিমান বাহিনীর চারটি ফাইটার বিমান ও তিনটি হেলিকপ্টারের মাধ্যমে আহত পাইলটকে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন বিএম রিয়াজুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক হোসেন প্রমুখ। এছাড়াও বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় পৌনে এক ঘন্টাব্যাপি এ মহড়া প্রদর্শন করা হয়।
বাসাইলসংবাদ/ ০৪ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




