
নিজস্ব প্রতিবেদক : বিনা টিকিটে ট্রেনে ওঠার দায়ে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে ২১৫জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনব্যাপী বঙ্গবন্ধু রেলস্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সেপেক্টর অপু রায় চৌধুরী।

জানা গেছে, একতা একপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ২১৫জন যাত্রীদের কাছ থেকে ২২ হাজার ৪৭০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভাড়া বাবদ ২৬ হাজার ৪৬০টাকা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন- রেলওয়ের টিটিই ইন্সপেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বঙ্গবন্ধু সেত‚পূর্ব রেলস্টেশনে হেড বুকিং মাস্টার রেজাউল করিমসহ টিটিই ও অন্যান্য স্টাফ।
পাকশী রেলওয়ে বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘অভিযান পরিচালনা করায় বিনা টিকেটে ভ্রমণ যাত্রীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ২১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




