
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে তাদেরকে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সনদ তুলে দেওয়া হয়। জেলার সখীপুর, ঘাটাইল, মির্জাপুর ও সদর উপজেলার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইদুজ্জামান সোহেল। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাব ঢাকার সাবেক যুগ্ম-সম্পাদকআশরাফ আলী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজি জাহিরুল মাওলা।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। প্রশিক্ষণটির সমন্বয়কারী ও অনুষ্ঠান পরিচালনা করেন পিআইবি র শাহ আলম সৈকত।
…বাসাইলসংবাদ/১৮ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




