
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । স্থানীয় কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেস হুমায়ুন-এর সৌজন্যে শুক্রবার বিকেলে এসব হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।

ওয়ার্ডের ১০জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং বেশ কিছু অসহায়দের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০৯ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




