
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সরকারি সা’দত কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপি এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিপন মন্ডল, রাশেল আদনান, আল আমিন, তানভীর, শের শাহ, রিহাব হায়দার, কাওছার, রিশা হালদার, ফরিদুজ্জামান, ইমন, সাকিব, ফাহাদ, আরিফুল, মনিষা এনামুল, মনোহর, সুজন, আরিফুল ইসলাম, তানভীর আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, করোনাভাইরাসের মধ্যে বাজার, গার্মেন্টস ফ্যাক্টরী, মেলাসহ সকল কিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। সব চলে সব হয় পরীক্ষা নিতে কিসের ভয়। বিশ্ববিদ্যালয়ের হলও খুলে দিতে হবে। অন্যথায় মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বাসাইলসংবাদ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




