
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার ৩নং ঘারিন্দা ইউনিয়নে বেগমগঞ্জে নারীর প্রতি বর্বর নির্যাতন এবং দেশব্যাপী অব্যাহত ধর্ষণ, রাস্তা-ঘাটে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকেলে সদরের ৩নং ঘারিন্দা ইউনিয়নে বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের আয়োজনে বীরনাহালী তালুকদার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ৩নং ঘারিন্দা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক, ঘারিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত, বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি রাজন মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীরনাহালী এলাকার লাল মিয়া, জহিরুদ্দিন তালুকদার, আজিবর রহমান, আরমিছ ফকির, মনির তালুকদারসহ বীরনাহালী সু-প্রভাতী যুব সংঘের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন- বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু এ দেশে এখনো নারীরা স্বাধীন হতে পারেনি। তাই আজ নারীরা ঘরে-বাইরে ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও তাদের নিরাপত্তা নেই। দ্রুত নারী নির্যতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবী জানান তারা।
বাসাইলসংবাদ/ ০৭ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




