
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে পুলিশ লাইনস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা, মো. শফিকুল ইসলাম, রেজাউর রহমান রেজা, আমির খসরু, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক রমরেশ প্রমুখ।

সমন্বয় সভায় পূজারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত, মন্ডবের নিরাপত্তা ও আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রনের বিষয়ে আলোচনা করা হয়।
বাসাইলসংবাদ/ ০৭ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




