
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেলটিয়াবাড়ি গ্রাম থেকে তাদের আটক করে র্যাব-১২ সদস্যরা। আটককৃতরা হচ্ছে কুড়িগ্রামের রোমারী উপজেলার খেরয়ার চর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৬) ও চান মিয়ার ছেলে শুকুর আলী (৩০)।

টাঙ্গাইলের র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে বলে জানায়। আসামীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ০১ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




