
নিজস্ব প্রতিবেদক : ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিলউজ্জামান শাকিলসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে শাকিলউজ্জামানের নিজ গ্রাম উপজেলার হেমনগর বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংক মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শাকিলউজ্জামানের পরিবারসহ স্থানীয়রা ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রেফতারকৃত শাকিলের বাবা শামসুল হক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি রাকিবুল ইসলাম, সদস্য ইফতি হাসান, ফরিদ সরকার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান শাওন। এছাড়াও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মাসুদুর রহমান রাসেল ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বের হওয়ার পর প্রধান ফটক থেকে শাকিলউজ্জামানকে আটক করা হয়।
বাসাইলসংবাদ/ ১৯ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




