
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী দুই বন্ধসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, ব্যাটারিচালিত অটোরিকশার চালক টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে আওয়াল মিয়া (১৭) ও আব্দুর রিপনের ছেলে মো. ফকর মিয়া (১৬)।
নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষে তারা ১১ জন বন্ধু মিলে ঘুরতে বের হয়েছিল। ওদের অটোরিকশার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিন জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ বাড়িতে আনা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, দ্রæতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। অপর দিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। তবে অটোরিকশা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাসাইলসংবাদ, ০১ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




