
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে টাঙ্গাইলে সদর থানা ও শহর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেয় টাঙ্গাইল সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শাহীন, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ার, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, পৌরসভার ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেনসহ টাঙ্গাইল সদর থানা বিএনপির নেতৃবৃন্দ ও শহর বিএনপির নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/ ২৮ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




