
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ক্রমশ বাড়ছে করোনা শনাক্ত। ফলে জেলাতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ৩১৩ টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১০ শতাংশ।

এদের মধ্যে টাঙ্গাইল সদরে ৫৪ জন, কালিহাতীতে ২০জন, মির্জাপুরে ১০ জন, ঘাটাইল ও বাসাইলে ৮ জন করে, দেলদুয়ারে ৬ জন, ভঞাপুরে ৩ জন, গোপালপুরে ২জন, মধুপর ও সখীপুরে একজন করে রয়েছেন। এ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫ হাজার ৮১২ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৬জন। আরোগ্য লাভ করেছেন ৪৩৭১ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৪৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন বলেন, গত একমাস ধরে জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে গত এক সপ্তাহ যাবত ৩০ ভাগের বেশি রোগী শনাক্ত হচ্ছে। আমরা কঠোর বিধি নিষেধ আরোপ করার বিষয়ে চিন্তাভাবনা করছি। তিন উপজেলায় কঠোর লকডাউনের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরু করার পর থেকেই আমরা সকলে মিলে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। সেই সাথে যারা স্বাস্থ্যবিধি মানছেনা তাদের বিরদ্ধে জরিমানা করা হলেও কাংক্ষিত মাত্রার ফল পাওয়া যাচ্ছেনা। প্রতিদিনই করোনা রোগী বাড়ছে। শনিবার উর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে জেলার অধিক সংক্রমিত টাঙ্গাইল সদর, কালিহাতি ও মির্জাপুর এই তিনটি উপজেলায় লকডাউনের পরিকল্পনা রয়েছে।
বাসাইলসংবাদ/ ১৭ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




