
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে “সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।

দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাভলু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) উপ-পরিচালক মো. আব্দুল আলিম, পল্লীবিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. আমিনুল ইসলাম আনু, এলাকা পরিচালক মহীর উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় জানানো হয়, এডিবি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রান্তিক কৃষকদের জন্য সহজ শর্তে সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প প্রদান করছে। পরিবেশ বান্ধব এই পাম্পের মাধ্যমে কৃষকরা জমিতে সেচ প্রদানের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সরকারের কাছে বিক্রয় করতে পারবে।
এসময় দাইন্যা ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক কৃষক ও কৃষাণী এবং ইউপি সদস্যসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৭ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




