
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে ১৩জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৯জনে। সোমবার (২৫ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তরা জেলার মির্জাপুর উপজেলায় ছয়জন, দেলদুয়ারে তিনজন, নাগরপুরে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও বাসাইল উপজেলায় একজন রয়েছেন।
ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত ২০ মে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১১০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিলো। পরে আজ সকালে সেখান থেকে ১৩ জনের নমুনায় করোনা পজেটিভ থাকার কথা জানানো হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্তদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’
…বাসাইলসংবাদ/ ২৫ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




