
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় নতুন করে ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় ৮২৯ জন ব্যক্তির নমুনা পরীক্ষায় ১৪৪জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৭. ৩৭ শতাংশ। জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৬৭জন। আর মোট মৃত্যু হয়েছে ২৪০ জনের।
বাসাইলসংবাদ/ ১৭ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




