
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে এক ওসি ও চার স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ১২জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪জনে। বৃহস্পতিবার (৭ মে) বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানসহ এ উপজেলায় আরও একজন, ধনবাড়ী উপজেলার তিনজন, ভূঞাপুরে একজন, কালিহাতীতে দুইজন, দেলদুয়ারে দুইজন ও মির্জাপুর উপজেলার দুইজন।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘গত ৩দিনের ২৮৫টি রিপোর্ট পেন্ডিং ছিল। এরমধ্যে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১২০টি নমুনায় বারোজনের করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। এদের মধ্যে একজন ওসি এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছে। আক্রান্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৪জনে। এদের মধ্যে ঢাকায় দুইজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ১১জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।’
…বাসাইলসংবাদ/ ০৭ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




