
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০জনের মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত এই হাসপাতালেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২জনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়। আরও নয়জনের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়। ২ জুলাই এ হাসপাতালে করোনায় আাক্রান্তে তিনজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়। ৩ জুলাই করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়। ৪ জুলাই করোনায় একজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, ‘একদিনে হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ১১৫জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ক্রমেই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।’
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১১জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮১জনের নমুনা পরীক্ষা করে আরও ১৯৫জন করোনা রোগী শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা শনাক্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮হাজার ৪০৪জন। আর করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৫জনের।’
বাসাইলসংবাদ/ ০৪ জুলাই, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




