
নিজস্ব প্রতিবেদক : ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ন ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেছেন। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ঢাকা রোডের আমিন বাজার এলাকায় দেড় শতাধিক মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও প্রতিবন্ধিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রশিদ প্রমুখ।
প্রত্যেককে একটি মুরগী, এক কেজি কালোজিরা চাল, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই, দুধ, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও এক লিটার ভোজ্য তেল দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ১৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




