
নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর কারণে কয়েকমাস বন্ধ থাকার পর রোববার(২০ ডিসেম্বর) সকাল থেকে আবার চালু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল কমিউটার ট্রেন। বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনের মাস্টার মো. মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার বিকেলে কমিউটার ট্রেনটি বঙ্গবন্ধুসেতু পূর্বপ্রান্তে এসে পৌঁছেছে।

সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার মাসুম জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি চলাচলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার ঢাকা থেকে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন পৌঁছেছে। পূর্বের ন্যায় রোববার সকাল ৬ টা ৪৫ মিনিট থেকে ঢাকামুখী যাত্রী নিয়ে ট্রেনটি চালু হবে।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




