
বাসাইলসংবাদ: সোমবার, ০৬ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক নতুন কমিটি করা হয়েছে। এতে আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপিকে সভাপতি এবং সৈয়দ মাহমুদ তারেক পুলুকে সাধারণ সম্পাদক করে মোট ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অনান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল হক, সৈয়দ ফারুক ইস্পাহানী, আবু কায়সার জুয়েল, সৈয়দ নূর আলম, মো. নূরুল হক, সহ-সাধারণ সম্পাদক সুবোধ বসাক, যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন আজম, মঞ্জুরুল আজিম হিটলু, সাংগঠনিক সম্পাদক মোকাদ্দেস খন্দকার, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোঃ আলহাজ্ব মিয়া রাসেল, প্রচার সম্পাদক মোঃ ফরিদ হোসেন দিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী আলাউদ্দিন, নির্বাহী সদস্যরা হলেন- বদরুল হাসান চৌধুরী, মোঃ ছানোয়ার হোসেন, হেমায়েত হোসেন হিমু, মিজানুর রহমান, আর এম ঘোষ রামু, মো. শরিকুল ইসলাম, মোছাঃ ময়না বেগম, মোঃ লিয়াকত আলী খান ভোলা, মো. হাবিবুর রহমান বাবু ও মো. গোলাম রাব্বি রুপম।
রবিবার (০৫ আগস্ট) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জাফর আহমেদ আনুষ্ঠানিকভাবে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী জাকেরুল মওলা।
উল্লেখ্য, বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি টাঙ্গাইল জেলা শাখার নতুন এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।
বাসাইলসংবাদ/একে




