
নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান হয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৃতি সন্তান কাজী আশরাফ সিদ্দিকী। তিনি কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে। এর আগে তিনি জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ছিলেন।

শুক্রবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে ৩৭ জন ভাইস চেয়ারম্যান ও ১৪ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে।
স্থানীয় জাতীয় পার্টির নেতারা জানায়, কাজী আশরাফ সিদ্দিকী আমাদের গর্ব। তিনি এ উপজেলায় জনপ্রিয় একজন নেতা।
কাজী আশরাফ সিদ্দিকী বলেন, ‘দলের চেয়ারম্যান জিএম কাদের মহোদয় আমাকে ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ায় টাঙ্গাইল-০৮ আসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি সততার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে তৃণমূল থেকে এ পর্যন্ত এসেছি। দলীয় নেতাকর্মী ও স্থানীয় নেতারা যে সহযোগিতা আমাকে করেছে তা কখনও ভুলার মতো না। তাই সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই’
…বাসাইলসংবাদ/১৮ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




