
নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া (কেজিকে) উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়াসহ প্রায় একশ’ জন কৃষক শ্রমিক জনতালীগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। দীর্ঘদিন পর সংসদীয় আসন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) থেকেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন।

তিনি আরও বলেন, আমি দুই কোটি টাকা নিয়েছিলাম, ১৩ কোটি দিয়েছি তবুও নাকি শোধ হয় নাই, এখনও নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি কবে মরে যাবো ঠিক নাই, এবার ওইগুলো পরিশোধ করে দাঁড়িয়ে পড়ি, দেখা যাক কি হয়। মানুষেরও একটা ইচ্ছা আছে, মানুষের কাছে মাফ-মুক্তি চাইতে পারবো। সেজন্যে আল্লাহ যদি বিপদ না করেন তবে আমি ভোটে আপনাদের এ আসনে দাঁড়াবো। আপনারা দোয়া করবেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের আহŸায়ক আবদুস ছবুর মেম্বারের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহŸায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির কারণে কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসন থেকে তার মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এ ঘোষণায়ও স্পষ্ট করেননি এবার তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সঙ্গে যাবেন না তার বক্তব্যে এ বিষয়টি অনেকটা ¯পষ্ট। তবে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে যাবেন না কি নিজ দল কৃষক শ্রমিক জনতালীগের হয়েই লড়বেন? এ বিষয়টি এখনও ধোঁয়াশাই রয়ে গেছে।
এরআগে কাদের সিদ্দিকী ২০২২ সালের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে সাক্ষাৎ করেন। এরপর থেকে তার নির্বাচনি এলাকা টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সেসব অনুষ্ঠানে তিনি নির্বাচন বিষয়েও কথা বলেছেন। আবার আওয়ামী লীগের বিরুদ্ধেও এবং বিএনপির সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আসন থেকে ১৯৯৬ সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরএর নিজ দল কৃষক শ্রমিক জনতালীগ থেকে তিনি ২০০১ সালে নির্বাচিত হন।
বাসাইলসংবাদ, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




