
ক্রীড়া ডেস্ক : উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেলে সমাহিত হলেন ব্রিটেনের সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। আজ সোমবার স্থানীয় সময় বিকেলে তার মরদেহ সেইন্ট জর্জ চ্যাপেলের রাজকীয় ভল্টে সমাহিত করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাত দশকেরও বেশি সময় ব্রিটিশ সিংহাসনে আসীন থাকার পর গত ৮ সেপ্টম্বরে ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর গত বুধবার থেকে ওয়েস্টমিনস্টার হলে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত ছিল রানির কফিন। সেই দিন থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ রানির কফিনে শ্রদ্ধা জানিয়েছেন।
গত বুধবার থেকে বহু মানুষ প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করে শ্রদ্ধা জানিয়েছেন রানিকে। তবে দেশটির স্থানীয় সময় আজ সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত ছিল ওয়েস্টমিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানানোর সময় শেষ হয়।
এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হয় রানির কফিন। বিভিন্ন রাষ্ট্রনেতা, রাজপরিবারের অতিথি ও শত শত মানুষের অনুষ্ঠিত হয় রানির বিদায় অনুষ্ঠান।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ধর্মীয় নেতারা রানির প্রতি শ্রদ্ধা, তার অবদান, প্রার্থনা জানিয়েছেন।ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দুই মিনিট নীরবতা (দেশব্যাপী) পালন করা হয়। এরপর সেখানে গড সেভ দি কিং বাজানো হয় তখন রাজাকে কান্নাজড়িত অবস্থায় দেখা গেছে।
বাসাইলসংবাদ, ২০ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




