
নিউজ ডেস্ক : জনকণ্ঠ সম্পাদক-প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন। আজ সোমবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিকুল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খানও মাসুদও আসেন তুমুল আলোচনায়।
এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি।
বাসাইলসংবাদ/ ২২ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




