
ক্রীড়া ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার বিকেলে আশরাফুল- আনিকা তাসনিম অর্চি দম্পতির কোলজুড়ে পুত্র সন্তান আসে। আশরাফুল ফেসবুকে পুত্র সন্তানের বাবা হওয়ার কথা জানিয়েছেন।

মা ও সদ্য ভূমিষ্ঠ সন্তানের ছবি পোস্ট করে আশরাফুল ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। শুক্রবার ৫টা ১৫ মিনিট, আল্লাহ আমাদের একটি ছেলে সন্তান উপহার দিয়েছেন। এই উপহারের জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহর রহমতে অর্চি (স্ত্রী) ও ছেলে দুজনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন… আমাদের নতুন সন্তানের জন্য সবাই দোয়া রাখবেন।’
গত মাসেই মোহাম্মদ আশরাফুল জানিয়েছিলেন, দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন। আশরাফুল ও অর্চি দম্পতি ২০১৬ সালের সেপ্টেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেন। তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। আরিবা তাসনিম আশরাফুলের বয়স এখন সাড়ে তিন বছর।
…বাসাইলসংবাদ/ ৩০ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




