
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভ‚ঞাপুর পৌরসভা নির্বাচনে পূর্বের রাতেই ব্যালট বইসহ সকল সামগ্রী ছিনতাইয়ের আশংকায় নির্বাচনের দিন সকালে কেন্দ্রেগুলোতে ব্যালটসহ নির্বাচনি সামগ্রী পাঠাতে লিখিত আবেদন করেছে স্বতন্ত্রপ্রার্থী আব্দুস সাত্তার। তিনি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন।

লিখিত আবেদনে তিনি জানান, যেকোন দুষ্কৃতিকারী নির্বাচনের পূর্বের রাতেই ব্যালট বইসহ ব্যালটসামগ্রী ছিনতাই, বিনষ্ট বা ক্ষতি করতে পারে। এতে সাধারণ ভোটারসহ আমরা প্রার্থীরা ক্ষতিগ্রস্থ হব। এজন্য নির্বাচনের দিন সকালে কেন্দ্রগুলোতে ব্যালট বইসহ সকল সামগ্রী প্রেরণ করলে নিরাপদ ও শংঙ্কামুক্ত হবে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুস সাত্তার বলেন, ‘নির্বাচনের আগের রাতেই ব্যালট বইসহ নির্বাচনি সামগ্রী ছিনতাইয়ের আশংঙ্কা রয়েছে। এ জন্য নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে যাতে নির্বাচনের দিন সকালে ব্যালট বইসহ নির্বাচনি সামগ্রী কেন্দ্রগুলোতে পাঠায়।’
তিনি আরও বলেন, গতকাল রাতে নৌকা প্রতীকের কর্মীরা আমার জগ মার্কার পোস্টার ছিঁড়ে ফেলেছে। পৌরসভার চরবামন হাটা এলাকায় জগ মার্কার সকল পোস্টার তারা ছিঁড়ে ফেলেছে।’
জেলা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর লিখিত আবেদন পেয়েছি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। ’
প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ভ‚ঞাপুর পৌরসভা ছাড়াও তৃতীয় ধাপে জেলার টাঙ্গাইল সদর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বাসাইলসংবাদ/ ২১ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




