
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : প্রচন্ড শীতে কাতর হয়ে পড়েছেন জনপদের মানুষ। টানা ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। হতদরিদ্ররা নির্ঘুম রাত কাটাচ্ছেন। গরম কাপড়ের অভাবে তাদের এক মাত্র ভরসা আগুন। সামান্য গরম কাপড় কিংবা কম্বল পেলে খুশী তারা। তাই তাদের কথা চিন্তা করে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৬নং ওয়ার্ডের গরীব, অসহায়, দুস্থদের মাঝে গভীর রাতে কম্বল হাতে নিয়ে গ্রামে গ্রামে ছুটছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা। তিনি ঘাটাইল পশ্চিমপাড়া গ্রামের মরহুম ওয়াহেদ আলী ভেন্ডারের ছেলে। তিনি আসন্ন ঘাটাইল পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তিনি গত (১৯ ডিসেম্বর) শনিবার গভীর রাতে নিজে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় গোলাম মোস্তফা বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তরুন নেতৃত্বের বিকল্প নেই। আমি এলাকার উন্নয়ন ও সাধারন মানুষের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করবো। আমি কাউন্সিলর হিসেবে নয় আপনাদের সেবক হতে এসেছি, আপনারা আমাকে যদি সুযোগ দেন আমি আপনাদের দুঃখ কষ্ট দূর করতে সর্বোচ্চ চেষ্টা করবো। মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধ করব। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।’
ইতিমধ্যে তরুণ এই সমাজসেবক সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িয়ে গিয়ে তার এলাকাবাসীর নজর কেড়ে নিয়েছে। তাকে নির্বাচিত করলে সে সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে জনগণের সেবা করবেন বলে জানিয়েছেন।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




