
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বিআরডিবি’র কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিআরডিবি কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন অফিসার শারমিন আক্তার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, টাঙ্গাইল বিআরডিবি’র উপ-পরিচালক একেএম জাকেরুল ইসলাম, ঘাটাইল সরকারী জিবিজি কলেজের (ভারপ্রাপ্ত) মতিউর রহমান মিঞা, ঘাটাইল জনতা ব্যাংকের ম্যানেজার শামছুল হুদা চৌধুরী, বিআরডিবি’র ভাইস-চেয়ারম্যান মোমরেজ আলী, সমবায় সদস্য মো.ওয়াজেদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
…বাসাইলসংবাদ/২৮ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




