
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের নবাগত উপজেলার নির্বাহী অফিসার সোহাগ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা েেসাহাগ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানাতে তার অফিস কক্ষে হাজির হন কাজী আরজু। এসময় তিনি নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেনের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন গত রবিবার (৫ সেপ্টেম্বর) এ উপজেলায় যোগদান করেন।
এর আগে তিনি নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
বাসাইলসংবাদ/ ১৩ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




