
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে থেমে থাকা ট্রাক্টরের ওপর বাঁশ-বোঝাই চলন্ত ট্রাক উল্টে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষা আটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক লাভু ভূইয়া (৫৫) ওই গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাঁশ বোঝাই একটি ট্রাক ভূঞাপুর- সাগরদিঘী রোডে ধলাপাড়া সরিষা আটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ট্রাক্টরের ওপর পড়ে যায় । এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
…বাসাইলসংবাদ/২৮ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




