
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইল উপজেলার মোমিনপুর সিংহচালা, গারোবাজারের বেশ কিছু যুবক মিলে বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৪৩০ পরিবারের মাঝে উপহার হিসেবে ইফতার বিতরণ করেন।বৃহস্পতিবার তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ইফতার বাড়ি বাড়ি পৌঁছে দেন।

আয়োজনে অংশ নেওয়া আশিকুর রহমানের এক যুবক বলেন, ‘আমরা বড় ভাইদের সাথে নিয়ে বন্ধু বান্ধব সকলেই একসাথে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। ইনশআল্লাহ্ আমরা ভবিষ্যতেও যেনো এধরনের কর্মকা-ে সবাই একসাথে এগিয়ে আসতে পারি।’
আজিজুল হাকিম বলেন, ‘যারা আজকের এই ইফতার পৌঁছে দেওয়ার কাজে ছিলো আমি আশা করি ভবিষ্যতে ও আমরা এক সাথে এ রকম আয়োজন করে যেতে পারবো।’
এসময় উপস্থিত ছিলেন, আল আমিন ( মন্ডল), জালাল হোসেন, লিটন মিয়া, নাহিদ মিয়া, মো. সাদিক, মিনহাজ মিয়া, শহীদুল মিয়া, রাইসুল ইসলাম রাহাত, এনামুল কবির, তানজীত তালুকদার, আশিক আকাশ, রিফাত খান, আবিদ তালুকদার, সোহাগ দানী, বিল্লাল হোসেন, সিহাব মিয়া, টুটুল মিয়া, আলমাস, হান্নান মিয়া, ফেরদৌস রহমান প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ০৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




