
নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট আওয়ামী লীগ ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যক্ররের দাবিতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ এ অনুষ্ঠানের নেতৃত্ব দেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদ খানশুরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাত্তার জমাদার, রতন মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবি, আওয়ামী লীগ নেতা ইয়াসিন খান, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান বিদ্যুত, বাসাইল ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান খান রুনু প্রমুখ।
বাসাইলসংবাদ/ ২১ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




