
নিজস্ব প্রতিবেদক : গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এর আগে সমাবেশ স্থলে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুল রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবদকদলের সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অমল ব্যানার্জী, আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা মহিৃলাদলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান সমীম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১২ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




