
এ কিউ রাসেল, গোপালপুর ॥ টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৯০জন অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন তদারকি কর্মকর্তা আবু কায়সার রাসেল, ইউপি সচিব রফিকুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম, ইউপি সদস্য আবদুল খালেক প্রমুখ উপস্থিত ছিলেন। উপকার ভোগীদের মাঝে নভেম্বর ও ডিসেম্বর মাসের চাল বিতরণ করা হয়।
…বাসাইলসংবাদ/০৬ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




