
এ কিউ রাসেল : প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে সরকারি ত্রাণ সহায়তার আওতায় গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের কর্মহীন ১৯৪ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার দুপুরে জনপ্রতি ১০কেজি হারে চাল বিতরণ করেন স্থানীয় আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কালে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, ইউনিয়ন তদারকি অফিসার ও উপ-সহকারি কৃষি অফিসার মো. আবু কায়সার রাসেল, ইউপি সচিব রফিকুল ইসলাম খানসহ সকল ইউপি সদস্যগণ ইউস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




