
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহাঙ্গীর আলম খান (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে তিনি মারা যান। জাহাঙ্গীর আলম উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য। তিনি টাঙ্গাইলের আদালতে আইনজীবি হিসেবেও নিয়োজিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী বলেন, ‘রবিবার তিনি স্থানীয় এক ফার্মাসিস্টের কাছে মেডিসিন কেনার জন্য যান। তখন তার শারীরিক সমস্যা শুনে সেই ফার্মাসিস্ট তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে আসেননি। পরে সোমবার দুপুরের দিকে তার অবস্থার অবনতি হলে তার পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার করোনাভাইরাসের উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে।’
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘করোনা রোগীর মতোই তার দাফন সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেই বাড়ির কেউ বাহিরে বের হতে পারবে না, কেউ বাড়িতে ঢুকতেও পারবে না।’
…বাসাইলসংবাদ/ ০৭ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




