
নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের বাসাইল-সখিপুরের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) গণঅধিকার পরিষদের বাসাইল-সখিপুর উপজেলার নেতাকর্মীরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। শোডাউনটি বাসাইল ও সখিপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আবু বক্কর, বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আবু বক্কর মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাকিল খান, সাংগঠনিক সম্পাদক জিহাদ মিয়া, জেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল খান, জেলা গণঅধিকার পরিষদের সাবেক অর্থ সহ-সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব আল আমিন মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান মেহেদী, সখিপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুল হক, সদস্য সচিব রহিম মিয়া, সহ সভাপতি সফিকুল ইসলাম, সখিপুর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাদেক বাপ্পি, জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ, ০৯ জুন, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






