
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও অসহায় দরিদ্রদের পাশে খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা সরকার মো. আরিফুজ্জামান ফারুক। করোনা আতঙ্কের শুরু থেকেই তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। খাদ্যসামগ্রী ছাড়াও তিনি অসহায়দের মাঝে নগদ টাকাও বিতরণ করছেন। তার এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সরকার মো. আরিফুজ্জামান ফারুক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায় কর্মজীবী মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ইতোমধ্যেই বাসাইল-সখীপুরের ৮শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। বাড়ি বাড়ি ছাড়াও বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখেও বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা নিজ নিজ অবস্থান থেকে বিত্তবানরা করোনাভাইরাসের কারণে বেকার হয়েপড়া অসহায় দরিদ্র লোকজনের পাশে দাঁড়ালে তারা এই সঙ্কট সহজেই কাটিয়ে উঠতে পারবেন।

প্রসঙ্গত, সরকার মো. আরিফুজ্জামান ফারুক দীর্ঘদিন ধরেই বাসাইল-সখীপুরের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন।
…বাসাইলসংবাদ/ ১৬ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




