
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নে ২০২১-২০২২ চক্রের কর্মসূচির নতুন উপকারভোগীদের মাঝে ভিজিডি’র কার্ড বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে কাশিল ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, মলি আক্তার, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, বাথুলীসাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লাল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩১৮জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ/ ১৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




