
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুল হামিদ নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার হাসড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার হাসড়া পূর্বপাড়া এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ভেকু দিয়ে একটি চক্র মাটি কেটে বিক্রি করে আসছিল। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাটি ব্যবসায়ী আব্দুল হামিদকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা হয়।
এদিকে অভিযানের বিষয়টি টের পেয়ে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়।
বাসাইলসংবাদ/ ০১ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




