
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রাঘাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রমজান আলী কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারান্দিয়া টিআরকেনএন স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করতেছিলেন। এসময় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, রমজান আলী আওয়ামী লীগের একজন ভালো নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ, তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাসাইলসংবাদ, ২৬ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




