
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে পুংলি নদীতে ডুবে লামিয়া (৯) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকেলে পুংলি নদীর মহেলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত লামিয়া এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকার আব্দুল লতিফের মেয়ে। সে মহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় কাউন্সিলর আব্দুল বারেক জানান, মহেলা এলাকায় পুংলি নদীতে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। সেই বালু উত্তোলনের গর্তে শিশুটি গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজ রহমান জানান, মহেলা এলাকায় পুংলি নদীতে দাদির সাথে গোসল করতে যায় তিন শিশু। পাশেই বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। বালু উত্তোলনের ফলে সেখানে গভীরতার সৃষ্টি হয়। এতে শিশুটি গভীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বাসাইলসংবাদ/ ০৪ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




