
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দেন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে সরকার লিটন, সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টোসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম নুরুল আলম খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, শ্রমিক নেতা ওয়ারেছুল হাসান সিদ্দিকী প্রমুখ।
…বাসাইলসংবাদ/২১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




