
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী দিয়েছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লা। তিনি দুই শতাধিক কর্মহীনের ঘরে ঘরে ভ্যানযোগে পাঁচ কেজি চাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও একটি করে সাবান পেঁৗঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
এবিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা বলেন, ‘করোনাভাইরাসের কারণে দেশে যে সংকট তৈরি হয়েছে তা সরকারের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।’
খাদ্যসামগ্রী পেয়ে নিম্ন আয়ের মানুষগুলো সন্তোষ এবং উদ্যোক্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
…বাসাইলসংবাদ/ ১০ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




