
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ্যভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭টি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা ধলাডাঙ্গর এলাকায় অভিযান চালিয়ে এই ড্রেজার ধ্বংস্ব করা হয়।

আজ রাত ১০টায় টাঙ্গাইল র্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোঃ তালাত এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
ই-মেইল বার্তা থেকে জানা যায়, বিকেল ৪টার দিকে কালিহাতী উপজেলার ধলাডাঙ্গর এলাকায় টাঙ্গাইল র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় পুংলি নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। কালাহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা এই অভিযান পরিচালনা করেন।
অবৈধ এসকল কার্যকলাপের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহৃত থাকবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
…বাসাইলসংবাদ/ ০৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




