
ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপ ২০২২ এ নিরাপত্তা বাহিনী পাঠাবে পাকিস্তান। এ ব্যাপারে ইতোমধ্যে অনুমোদন দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা রয়টার্স এমনটি নিশ্চিত করেছে।
সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী ২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপের জন্য কাতারি সরকার পাকিস্তানকে নিরাপত্তা বাহিনী পাঠাতে অনুরোধ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন হচ্ছে। এশিয়ার মাটিতে যেখানে দ্বিতীয়বার বৈশ্বিক ফুটবল আসরটি মাঠে গড়াবে। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল।
এদিকে আগামীকাল বুধবার দুই দিনের সফরে কাতার সফর করবেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তাহনির আমন্ত্রণেই শেহবাজ সফরটি করছেন। এই সফরে দুদেশের মধ্যে অনেক বিষয়ে আলোচনা হবে।
বাসাইলসংবাদ/ ২৩ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




