
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাস্তা বাজারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেনের কর্মীর ওপর হামলা করায় স্থানীয় এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলে সহস্রাধিক লোকজন অংশ নেয়।

সমাবেশে আলহাজ্ব আমীর আলীর সভাপতিত্বে জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রিয় নেতা কাজী আশরাফ সিদ্দিকী, উপজেলা ড্রাগ এন্ড ক্যামিস্ট্র সমিতির সভাপতি ডা. দেলোয়ার হোসেন, জাপা নেতা কামরুল হাসান হেলাল, স্কুল শিক্ষক ফরমান আলী, যুবলীগ নেতা সুজন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, ‘গত ২৩ অক্টোবর রাতে হামিদপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেনে নির্বাচনী অফিস উদ্বোধনের সময় নৌকা প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতের ভাড়া করা সন্ত্রাসী ও সমর্থকরা হামলা চালায়। হামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আহত হয়। অতর্কিত এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।’
বাসাইলসংবাদ/২৪ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




