
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী এনামুল হক লাবু’র অর্থায়নে প্রায় ৭শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


এনামুল হকের পক্ষে করোনা পরিস্থিতির এই সময়ে তার ভাই সাইফুল ইসলাম সাঈম কাউলজানী ইউনিয়নের বিভিন্ন গ্রামের দিনমজুর ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে স্থানীয় ছাত্রলীগ নেতা বিজয় আহমেদ, লিটন মিয়া, খোকন আহমেদ, ফয়সাল আহমেদসহ আরও অনেকেই সহযোগিতা করেন। এছাড়াও ৩টি ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল শিকদার, মনিরুজ্জামান মনির ও ইসমাইল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী হিসেবে ৪কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ২ কেজি আটা বিতরণ করা হয়।

এনামুল হক লাবু কাউলজানী ইউনিয়নের বার্থা গ্রামের মৃত হাজী আব্দুল বাছেদ মেম্বারের ছেলে।
…বাসাইলসংবাদ/ ০৮ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




