
নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে নতুন করে সংক্রমিতের সংখ্যা বেড়েছে, কমেছে মৃত্যুর সংখ্যা। গত ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১৮ জন এবং মারা গেছে ৫ জন। সুস্থ হয়ে উঠেছে ৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় তিন হাজার ৬৮০টি এবং পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো ৪৬ হাজার ৫৮৯টি।
আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩০৯ জন, মৃত্যু হয় ৯ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ৫০৩ জন, মারা যায় ৪ জন। তার আগের দিন বৃহস্পতিবার শনাক্ত হয় ৪১৪ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। রপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪১৬ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ১৪৫ জনের। সুস্থ হয়ে উঠেছে ১২২ জন।
…বাসাইলসংবাদ/ ২৬ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




